জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত জীবননগরের মনোহরপুর গ্রামের আবদুর রউফের বাড়িতে চলছে শোকের মাতম। আর্থিক সচ্ছলতা ফেরাতে তিন বছর আগে ধার করে আবদুর রউফকে মালয়েশিয়া পাঠায় তার পরিবার। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি।
ওইদিন মৃত্যুর খবর পাওয়ার পর বাকরুদ্ধ হয়ে পড়েন রউফের পরিবারের সদস্যরা। এদিকে লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তার স্ত্রী সারজিনা বেগম।
