ফুলবাড়ীতে ব্রিজ না থাকায় ভোগান্তিতে পথচারীরা

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:৩৫

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা

ফুলবাড়ীর বড়ভিটা ইউনিয়নের ঘোগারকুটির সেনের ঘাটে নীলকমল নদীতে দীর্ঘদিন ধরে ব্রিজ বা বাঁশের সাঁকো না থাকায় শতাধিক পরিবার চরম ভোগান্তিতে রয়েছে। গত বছরের বন্যায় সেই সাঁকোটিও ভেঙে যায়। ফলে ব্রিজ বা সাঁকো না থাকায় এক বছর ধরে চরম ভোগান্তির স্বীকার হচ্ছেন পথচারীরা। এলাকাবাসীর দাবি ব্রিজ না হোক অন্তত একটি বাঁশের সাঁকো নির্মাণের দাবি জানিয়েছেন।

বড়ভিটা ইউনিয়নের চেয়ারম্যান খয়বর আলী বলেন, এলাকাবাসীর সুবিধার্থে ২০১৭ সালে কাঠের সাঁকোটি মেরামত করে দিয়েছি। বহুবার এখানে একটি ব্রিজ নির্মাণের জন্য আবেদন করেছি। এখনো আবেদন জানাচ্ছি। ব্রিজ হলে এলাকাবাসী দুর্ভোগ থেকে মুক্তি পাবে।