চারঘাট গণহত্যা দিবস আজ

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:৩৫

চারঘাট (রাজশাহী) সংবাদদাতা

আজ ১৩ এপ্রিল, চারঘাট গণহত্যা দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে পাক হানাদার বাহিনী চারঘাট আক্রমণ করে মুক্তিযোদ্ধাসহ তিন শতাধিক নিরীহ মানুষকে নৃসংশভাবে হত্যা করে।

১৩ এপ্রিল চারঘাটবাসীকে স্মরণ করিয়ে দেয় ‘৭১ সালের ভয়াবহ দিনগুলোর কথা। আর শহীদদের পরিবার প্রতিবছর এই দিনে পারিবারিকভাবে স্বজনদের স্মরণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করে।