স্টাফ রিপোর্টার, রাজশাহী
বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশে (আরএমপি) নতুন পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন হুমায়ুন কবির। আরএমপিতে যোগদানের আগে তিনি ঢাকায় পুলিশ সদর দফতরের উপ-পুলিশ মহাপরিদর্শক পদে কর্মরত ছিলেন।
এদিকে এদিন যোগদানের পর তিনি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন। সভায় তিনি পহেলা বৈশাখের সকল অনুষ্ঠানে পর্যাপ্ত নিরাপত্তা বিধানের বিষয়ে দিক-নির্দেশনা দেন। তিনি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দেন।
