বর্তমান চ্যাম্পিয়ন চেলসি হোঁচট খেয়েছে। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ১০জনের লিস্টার সিটির সঙ্গে গোলশুন্য ড্র করে কোচ অ্যান্টোনিও কোন্তের দল। লেস্টার রক্ষণভাগকে কোনভাবেই পরাস্ত করতে পারেনি আলভারো মোরাতা, এডেন হ্যাজার্ডরা। এমনকি ৬৮ মিনিটে লেফট-ব্যাক বেন চিলওয়েল দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠছাড়া হলেও তা চেলসিকে বাড়তি কোন সুবিধা এনে দেয়নি।
এই ড্রয়ে তৃতীয় স্থানে থাকা ব্লুজরা টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির থেকে ১৫ পয়েন্ট পিছিয়ে গেল। ম্যাচ শেষে কোন্টে বলেছেন, আমি মনে করি লিগ কাপের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে গোলশুন্য ম্যাচটিতে আমরা অনেক শীর্ষ খেলোয়াড়দের নিয়ে খেলেছি। আবার আজকেও অনেক ভাল একটি দলের বিপক্ষে মাঠে নেমেছি।
দিনের আরেক ম্যাচে ওয়েস্ট ব্রুমউইচ আলবিয়ন ২-০ গোলে ব্রাইটন এন্ড হোভ আলবিয়নকে পরাজিত করেছে। অন্যদিকে রাফায়েল বেনিতেজের নিউক্যাসেল ইউনাইটেড ১-১ গোলে টেবিলের তলানিতে থাক সোয়ানসি সিটির সাথে ড্র করে পয়েন্ট হারিয়েছে। ম্যাচের চার মিনিটে কর্নার থেকে জনি ইভান্সের হেডে এগিয়ে যায় ওয়েস্টব্রুম। ৫৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্রেইগ ডাওসন। আগস্টের পরে এটাই ওয়েস্ট ব্রুমের লিগে প্রথম জয়।
ইত্তেফাক/কেআই
