মেলায় পাটজাত পণ্যের বাহারি পসরা

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২২:৩৯

ইত্তেফাক রিপোর্ট

নানা নকশার বাহারি ব্যাগ থেকে শুরু করে ঘর সাজানোর জিনিসপত্র, ছিকা, সোফার কুশন, পাপোশ, চাদর কী নেই? রয়েছে বাচ্চাদের খেলনা, পুতুল পর্যন্ত। এ রকম হরেক রকমের পাটজাত পণ্য নিয়ে রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার প্রাঙ্গণে শুরু হয়েছে চারদিনব্যাপী মেলা। গতকাল মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট সচিব মো. মিজানুর রহমান। বাংলা নবর্বষ-১৪২৬ উপলক্ষে পাটপণ্য প্রসারের বস্ত্র ও পাট মন্ত্রণালয় এ মেলার আয়োজন করেছে।

বস্ত্র ও পাট মন্ত্রণালয় জানিয়েছে, পাটপণ্যের বহুমুখীকরণ ও ব্যবহারের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মেলার মাধ্যমে পাটজাত পণ্য উত্পাদনকারী, বিপণনকারী, ব্যবহারকারী এবং দেশি-বিদেশি ক্রেতাদের মধ্যে যোগাযোগ স্থাপন করা হবে। বিশ্বব্যাপী পাটকে ছড়িয়ে দেওয়াই মেলার লক্ষ্য।