ঈশ্বরদীতে পানিতে ডুবে যমজ দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের মুনশীদপুর গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটেছে। নিহতরা ওই গ্রামের হাসানুজ্জামান বিপ্লবের পুত্র আরব হোসাইন ও আবেদ হাসান। ওদের বয়স ১ বছর ৫ মাস।
জানা গেছে, খেলা করার সময় তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বেশ কিছু সময় তাদের কোন খোঁজ না পেয়ে বাড়ির লোকজন পুকুরে নেমে খোঁজ করে। এ সময় তাদের মৃতদেহ পায় তারা।
এ ঘটনায় গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
ইত্তেফাক/নূহু
