বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সংশোধন) বিল উত্থাপন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৮, ২০:২৩
 
বিসিএসআইআর-এর গবেষকদের চাকরির বয়সসীমা ৬৭ বছরের বিধানটি বিলুপ্তির প্রস্তাব করে আজ সোমবার সংসদে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (সংশোধন) বিল-২০১৮ উত্থাপন করা হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বিলটি উত্থাপন করেন।
 
সকল মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থায় কর্মরত বিজ্ঞানীদের সঙ্গে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষকদের চাকরির বয়সসীমা সামঞ্জস্য করতে বিলে এ বিধানের প্রস্তাব করা হয়েছে।
 
বিলে বিদ্যমান আইনের ধারা ১২ এর উপ-ধারা (৪) এ উল্লেখিত বংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের গবেষকদের চাকরির বয়সসীমা ৬৭ বছরের বিধানটি বিলুপ্তির প্রস্তাব করা হয়।
 
পরীক্ষা-নিরীক্ষা করে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সংসদে রিপোর্ট প্রদানের জন্য বিলটি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
 
বিলটি উত্থাপনের প্রক্রিয়ায় জাতীয় পার্টির ফখরুল ইমাম আপত্তি উত্থাপন করলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। বাসস
 
ইত্তেফাক/কেকে