তিন দিনের সফরে দিল্লীতে পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৭:১৩
 
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনদিনের এক সরকারি সফরে আজ মঙ্গলবার ভারতের রাজধানী নয়াদিল্লীতে পৌঁছেছেন।
 
তিনি বুধবার সকালে ‘রাইসিনা ডায়লগ’-এর প্লেনারি অধিবেশনে উপস্থিত থাকবেন। এ অধিবেশনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বক্তব্য রাখবেন।
 
পরে এদিন দুপুরে তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়াবলী নিয়ে বৈঠকে মিলিত হবেন। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার সন্ধ্যায় ‘রাইসিনা ডায়ালগ’-এর সমাপনী অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
 
১৯ জানুয়ারি পররাষ্ট্রমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে দিল্লী ত্যাগ করবেন। বাসস
 
ইত্তেফাক/কেকে