শোক সংবাদ

আপডেট : ১২ এপ্রিল ২০১৯, ২৩:০২

মো. দোলোয়ার হোসেন

সরকারি স্বরূপকাঠি কলেজের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রভাষক মো. দেলোয়ার হোসেন (৫৮) বৃহস্পতিবার বিকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)।  তিনি স্ত্রী, ২ পুত্র ও ৩ কন্যা রেখে যান। গতকাল শুক্রবার জানাজা শেষে তাকে বানারীপাড়া উপজেলার ইলুহার গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বরিশালের আঞ্চলিক পরিচালক প্রফেসর মো. মোয়াজ্জেম হোসেন, ভাণ্ডারিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবুর রহমান প্রমুখ গভীর শোক প্রকাশ করেন।

মো. হানিফ

দৈনিক যুগান্তর পত্রিকার নোয়াখালীর স্টাফ রিপোর্টার মো. হানিফ (৫৮) গতকাল শুক্রবার হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজিউন)। তিনি স্ত্রী, দুই মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। সিঙ্গাপুরে চিকিত্সাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল এক শোকবার্তায় সাংবাদিক মো. হানিফের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।