পর্যটনের প্রসারে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ : বিমান মন্ত্রী

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৮, ১৯:৫৭
 
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী একেএম শাহজাহান কামাল বলেছেন, পর্যটনের প্রসারে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সরকারের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করে এবং সরকার ও জনগণের মাঝে সেতুবন্ধ রচনা করে।
 
আজ মঙ্গলবার সচিবালয়ে এভিয়েশন ও ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম (এটিজেএফবি) নেতৃবৃন্দ সাক্ষাৎ করতে এলে মন্ত্রী এ কথা বলেন।
 
সময়ের সঙ্গে এভিয়েশন ও পর্যটনশিল্পের গুরুত্ব বেড়েই চলেছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, পর্যটনের গুরুত্ব ও সম্ভাবনার কথা তুলে ধরতে জনমত- সংগঠন ও সরকারের উচ্চ পর্যায়ে ইতিবাচক সিদ্ধান্ত নিতে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
 
এসময় তিনি সম্ভাবনায় পর্যটন স্থান ও স্থাপনা নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। ফোরাম নেতৃবৃন্দ এটিজেএফবির কার্যক্রম মন্ত্রীকে অবহিত করেন।
 
ইত্তেফাক/কেকে