রূপগঞ্জের কুমারপাড়ায় ব্যস্ততা

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০০:৪০

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): আগামীকাল পহেলা বৈশাখ। বাঙালির প্রাণের উত্সব। আর এ উত্সবে ঘিরে বিভিন্ন স্থানে বসে বৈশাখী মেলা। মেলায় মাটির তৈরি নানা পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। পহেলা বৈশাখ উপলক্ষে কয়েকদিন ধরে নির্ঘুম রাত কাটাচ্ছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল ইউনিয়নের কুমারপাড়ার মৃিশল্পীরা। তারা মাটি দিয়ে তৈরি করছেন বিভিন্ন খেলনা ও গৃহস্থালি তৈজসপত্র           —ইত্তেফাক