কবি সুহেলী বিলকিস জালালের ‘রমনার বেদীমূল হতে’ এবং ‘ফ্রম দি সিটাডেল অ্যাট রমনা’ শীর্ষক প্রথম কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বইটি বাংলা ও ইংরেজিতে প্রকাশিত। গতকাল জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিশেষ অতিথি ছিলেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান, কবি কাজী রোজী। সম্মানিত অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও প্রাবন্ধিক ইনাম আহমেদ চৌধুরী। সভাপতিত্ব করেন বইটির প্রকাশক নবরাগ প্রকাশনীর কর্ণধার ডা. সি এম দিলওয়ার রানা। স্বাগত বক্তব্য রাখেন ঢাকা লেডিস ক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারা তাহির —ইত্তেফাক
