গাজীপুরে সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০০:৪৪

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে সেপটিক ট্যাংকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম সুমাইয়া আক্তার (৫)। সে স্থানীয় রোটারি মডেল স্কুলের প্লে শ্রেণির শিক্ষার্থী ছিল। নিহত সুমাইয়া ময়মনসিংহ জেলার গফরগাঁও থানার পাকাটি গ্রামের রানা আহমেদের কন্যা। বর্তমানে রানা আহমেদ স্ত্রী ও কন্যা নিয়ে গাজীপুর সদর উপজেলার বানিয়াচালা গ্রামের খোরশেদ আলমের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক তৈরির কারখানায় চাকরি করেন।