পাঁচশ'র বেশি চাকরির লক্ষে চট্টগ্রামে ‘বিডিজবস চাকরির মেলা’

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৮, ১৯:১০
১০ হাজারের বেশি চাকরি প্রার্থীর অংশগ্রহণে চট্টগ্রামে বুধবার অনুষ্ঠিত হলো 'বিডিজবস' চাকরি মেলা। ঢাকা ও চট্টগ্রামের ৫০টি নিয়োগকারী কোম্পানির পাঁচ শতাধিক খালি পদে নিয়োগের লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হলো এ পর্যন্ত চট্টগ্রামে আয়োজিত সবেচেয়ে বড় জব ফেয়ার। দেশের শীর্ষস্থানীয় জব পোর্টাল বিডিজবস তৃতীবারের মতো আয়োজন করেছে এই চাকরির মেলা।
 
আজ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম শহরের মেয়র এজেএম নাসিরুদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, মেলার সমন্বয়ক ও বিডিজবস ডটকমের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মোহাম্মদ আলী ফিরোজ, বিডিজবসের চট্টগ্রাম অফিসের জ্যেষ্ঠ ব্যবস্থাপক মো. জমির হোসেন প্রমুখ।
 
উল্লেখ্য, চাকরি মেলাটি শুরু হবার কথা ছিল মঙ্গলবার এম এ আজিজ স্টেডিয়ামে। কিন্তু ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির চট্টগ্রামে আসার জন্য নিরাপত্তা ব্যবস্থার কারণে মেলাটি একদিন পিছিয়ে দেওয়া হয় এবং স্থান পরিবর্তন করে পাঞ্চলায়িস থানাধীন 'দা কিং অফ চিটাগাং' সেন্টারে আয়োজন করা হয়।
IMG0
আয়োজকরা জানান, ফেসবুকে এবং ওয়েবসাইটে মেলা বিষয়ে সার্কুলার আছে। চাকরি প্রত্যাশীরা www.bdjobs.com/jobsfair এই ঠিকানায় রেজিস্ট্রেশন করলে একটি নম্বর পাবেন। ওই নম্বর দিয়েই অনলাইনে সিভি জমা দিতে পারবেন। এছাড়া মেলা প্রাঙ্গনেও চাকরি প্রার্থীদের রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে।
 
এবারের মেলায় বিএসআর, কেডিএস, প্রাণ আরএফএল, স্যানমার, এপিক হেলথ কেয়ার, এম এম ইস্পাহানি লিমিটেড, রূপায়ন গ্রুপ, সিপিডিএল, পেডরোলো এনকে লিমিটেডসহ বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
 
ইত্তেফাক/ইএইচএম