খুলনায় রূপসা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল (মিহি জাল) দিয়ে মাছ ধরার সময় চার জেলেকে আটক করেছে মৎস্য অধিদফতর। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড ও প্রায় চার হাজার মিটার কারেন্ট জাল নষ্ট করা হয়।
আজ বুধবার সন্ধ্যায় রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিয়াছুর রহমান চার জেলেকে এই অর্থদণ্ড প্রদান করেন।
মৎস্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানান, রূপসা নদীতে নিষিদ্ধ জাল দিয়ে মাছ ধরার সময় ইন্দ্রজিৎ বিশ্বাস (৪০), গোলক বিশ্বাস (৩৫), আবুল (৪০) ও তুষারকে (২৫) আটক করা হয়। তাদের বাড়ি বটিয়াঘাটা উপজেলার খারাবাদ-বাইনতলা এলাকায়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাদের এক হাজার টাকা অর্থদণ্ড এবং উদ্ধারকৃত জাল আগুনে পুড়ানো হয়।
ইত্তেফাক/কেকে
