গণতন্ত্রহীনতা সারাদেশে গুন্ডাতন্ত্র কায়েম করেছে --------------------জোনায়েদ সাকি

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০০:৫৩

ইত্তেফাক রিপোর্ট

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে অগণতান্ত্রিক ও জনপ্রতিনিধিত্বহীন সরকার স্বেচ্ছাচারের রাজত্ব কায়েম করেছে। গণতন্ত্রহীনতা সারাদেশে নিপীড়ক, ধর্ষক ও দুর্নীতিবাজদের গুন্ডাতন্ত্র কায়েম করেছে। আর সেটিরই প্রশ্রয়ে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত অজস্র নিপীড়ক, ধর্ষক, লুটেরা ও মাফিয়া গডফাদাররা সারাদেশে প্রবল গুন্ডাতন্ত্র কায়েম করেছে। এর প্রতিকার একমাত্র গণতন্ত্র প্রতিষ্ঠা, আইনের শাসন কায়েম ও জবাবদিহিতা প্রতিষ্ঠা। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি একথা বলেন।

জোনায়েদ সাকি বিবৃতিতে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত নিপীড়ক অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও তার দোসরদের কঠোর শাস্তির দাবি জানান। তিনি বলেন, এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি বাস্তবায়ন করে ধর্ষণ, হত্যা, যৌন নিপীড়নসহ গুরুতর অপরাধপ্রবণতাগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব।