নদী খননের আরো পরিকল্পনা রয়েছে: পানিসম্পদ মন্ত্রী

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ০৯:২৯
 
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, নদী খননের কাজ চলছে। নদী খননের আরো পরিকল্পনা রয়েছে। পরিকল্পনার বাইরে কিছু নেই।
 
তিনি শুক্রবার বিকালে সড়ক পথে ঢাকা থেকে সুনামগঞ্জ যাবার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে যাত্রা বিরতিকালে তিতাস নদীর খনন কাজ চলছে, মেঘনা নদী খনন হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে একথা বলেন।
 
এসময় পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. জাফর উল্লাহ, পানি উন্নয়ন বোর্ডের কুমিল্লা পূর্বাঞ্চলীয় জোনের প্রধান প্রকৌশলী বাবুল চন্দ্র শীল, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. শাহীনুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/আরকেজি