রাশিয়া ও চীনকে বড় হুমকি মনে করছে যুক্তরাষ্ট্র

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১০:৫৪
 
রাশিয়া ও চীনকে বড় হুমকি হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। দেশটির নতুন প্রতিরক্ষা নীতিতে এই কথা উল্লেখ করা হয়েছে। 
 
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, সন্ত্রাসবাদ নয়, রাষ্ট্রীয় হুমকিই গুরুত্ব পাচ্ছে ট্রাম্প প্রশাসনের কাছে। গতকাল শুক্রবার সাংবাদিকদের কাছে তিনি এই কথা জানান। 
 
তবে অপ্রকাশিত নথি থেকে জানা গেছে, রাশিয়া এবং চীনই হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী এবং সিনিয়র সামরিক কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন। খবর সিএনএন
 
ইত্তেফাক/আনিসুর