ইত্তেফাক ডেস্ক
ব্রিটেনের অর্থমন্ত্রী ফিলিপ হ্যামন্ড বলেছেন, ব্রেক্সিট ইস্যুতে ‘দ্বিতীয় গণভোট’র বিষয়টি বিবেচনা করা হতে পারে। তিনি আশা করেন, পার্লামেন্টে এ সংক্রান্ত প্রস্তাব উত্থাপন করা হবে। যদিও সরকার প্রস্তাবটির বিরোধিতা করছে। জুনের মধ্যেই পার্লামেন্ট ব্রেক্সিটের অচলাবস্থার অবসান ঘটবে আশা করে অর্থমন্ত্রী বলেন, এমপিরা দ্বিতীয় ব্রেক্সিটের পক্ষেই রায় দেবেন। তিনি মনে করেন, বিরোধী লেবার পার্টির সঙ্গে আলোচনার মাধ্যমে একটা সমাধানে পৌছানো যাবে। ওয়াশিংটনে আইএমএফের একটি বৈঠক শেষে সাংবাদিকদের হ্যামন্ড এসব কথা বলেন। -রয়টার্স
