দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মীনি এবং ইত্তেফাকের পরিচালক মণ্ডলীর সাবেক চেয়ারম্যান মহীয়সী নারী মাজেদা বেগমের ৩১তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ এবং মজিদা বেগম বালিকা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
IMG0
এ উপলক্ষে সকালে মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনাসভায় প্রধান শিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেপির উপজেলা যুগ্ন আহবায়ক ও উপজেলা জেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর এবং সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, শিক্ষক মো. মনির হোসেন, মো. আবুয়াল হোসেন, প্রবীর কুমার মিন্টু, শিক্ষার্থী মরিয়ম আক্তার, মারিয়া আক্তার, সাদিয়া আক্তার রুমী ও তাহীবা আক্তার প্রমুখ। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুস আলী।
দুপুরে মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজ মিলনায়তনে কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সহকারী অধ্যাপক মো. জাকির হোসেন খান, মো. গিয়াস উদ্দিন বাবুল, বিশ্বাস সাইদুর রহমান, খায়রুন্নাহার রুবী, আ.হালিম হাওলাদার, মো. মুরাদ হোসেন, শিক্ষার্থী লামিয়া আক্তার, জান্নাতুল মাওয়া, মনজিলা আক্তার, তানজিলা জামান, সুমাইয়া আক্তার, রুপা আক্তার, ফারজানা আক্তার ও লুবনা আক্তার প্রমুখ। মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন কলেজ শিক্ষক মাওলানা আমিন খান।
১৯৮৭ সালের ১৬ জানুয়ারি এই মহীয়সী নারী ইহ জগত ত্যাগ করেন।
ইত্তেফাক/এএম।
