আফগানিস্তানে ২ কমান্ডারসহ ১৫ তালেবান জঙ্গি নিহত

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৭:৫৪
আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কুন্দুজ প্রদেশে শুক্রবার রাতে সরকারি বাহিনীর অভিযানে দুই কমান্ডারসহ অন্তত ১৫ তালেবান জঙ্গি নিহত হয়েছে। শনিবার স্থানীয় একজন কর্মকর্তা এ কথা জানান।
 
উত্তরাঞ্চলীয় পুলিশের মুখপাত্র আব্দুল খলিল খলিলি বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘আফগানিস্তানের কুন্দুজ প্রদেশের চাহার-দারা জেলায় নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা সামরিক অভিযান শুরু করেছে। এতে জঙ্গিগোষ্ঠী তালেবানের দুই জ্যেষ্ঠ কমান্ডারসহ ১৫ জঙ্গি নিহত ও অপর সাতজন আহত হয়েছে।’ গোলযোগপূর্ণ এলাকায় এই অভিযানকালে তিন সেনাও আহত হয়েছে বলে জানা গেছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু