ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ এটি। জিতলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে জিম্বাবুয়ের।
অন্য দিকে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে জিততেই হবে শ্রীলঙ্কাকে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরতি পর্বে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার ওয়ানডেটি শুরু হবে দুপুর ১২টায়।
উল্লেখ্য, দাপটের সাথে নিজেদের প্রথম দু’ম্যাচ জিতে বোনাস পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ।
ইত্তেফাক/ মোস্তাফিজ
