খুলনায় জেপির জরুরি সভা

আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ২২:২৩
 
খুলনা জেলা জাতীয় পার্টির (জেপি) জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে নগরীর মানিক মিয়া শপিং কমপ্লেক্সে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জেপি সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।
 
সভায় নেতারা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের গতিধারাকে অব্যাহত রাখতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া কাঁধে কাঁধ মিলিয়ে চৌদ্দ দলীয় জোটের ঐক্যবদ্ধ রাখতে হবে। এতে প্রধান আলোচক ছিলেন জেলা জেপির সাধারণ সম্পাদক মো. মোশারেফ হোসেন হাওলাদার।
 
বক্তৃতা করেন জেলা জেপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম, গাজী আ. ছামাদ, মো. নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এসএম আবু জাফর, মো. হায়দার আলী হাওলাদার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মাজাহার-উল-ইসলাম মিলন, ছাত্রবিষয়ক সম্পাদক এসএম পারভেজ, শাহজামাল, আবুল হোসেন, মিনহাজুল ইসলাম, আব্দুর রাজ্জাক, বটিয়াঘাটা সভাপতি অ্যাডভোকেট দিলিপ কুমার, সাধারণ সম্পাদক পান্না পশারী, রামকৃষ্ণ জোয়াদ্দার, ডা. বেলাল হোসেন প্রমুখ।
 
ইত্তেফাক/আরকেজি