টসে জিতে ব্যাটিংয়ে জিম্বাবুয়ে

আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৪:২৩
 
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে টসে জিতে ব্যাট করছে জিম্বাবুয়ে। আজ জিতলেই টুর্নামেন্টের ফাইনাল নিশ্চিত হয়ে যাবে জিম্বাবুয়ের।
 
অন্য দিকে ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে জিম্বাবুয়ের বিপক্ষে আজ জিততেই হবে শ্রীলঙ্কাকে। চলমান ত্রিদেশীয় সিরিজে তাই ম্যাথুস-চান্দিমালের ফাইনালে ওঠাই এখন শঙ্কার মুখে।
 
এরআগে দাপটের সাথে নিজেদের প্রথম দু’ম্যাচ জিতে বোনাস পয়েন্ট নিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ফাইনাল ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে স্বাগতিক বাংলাদেশ।
 
জিম্বাবুয়ে দল
 
গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মির, ক্রেইগ আরভিন, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, পিটার মুর, ম্যালকম ওয়ালার, রায়ান মারে, টেন্ডাই চিসোরো, ব্রেন্ডন মাভুতা, ব্লেসিং মুজারাবানি, ক্রিস্টোফার মোফু, টেন্ডাই চাতারা ও কাইল জার্ভিস।
 
শ্রীলংকা দল
 
দিনেশ চান্ডিমাল (অধিনায়ক), উপুল তারাঙ্গা, দানুশকা গুনাথিলাকা, কুসল মেন্ডিজ, কুসল জেনিথ পেরেরা, থিসারা পেরেরা, অ্যাঞ্জেলো ম্যাথুজ, আসেলা গুনারত্নে, নিরোশান ডিকবেলা, সুরঙ্গ লাকমাল, নুয়ান প্রদীপ, দুশমন্ত চামিরা, শেহান মাদুশানাকা, আকিলা ধনঞ্জয়া, লক্ষন সান্দাকান ও বানিদু হাসারাঙ্গা।
 
ইত্তেফাক/মোস্তাফিজ