ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলো দুই উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা ও সলোমন মির। প্রথম ৯ দশমিক ৫ ওভারে বিনা উইকেটে এই জুটি করেন ৪৪ রান।
দলীয় ৪৪ রানে জিম্বাবুয়ে দলে প্রথম আঘাত হানে থিসারা পেরেরা। ব্যক্তিগত ২০ রানে মাসাকাদজাকে সাজঘরে ফেরান পেরেরা। মাসমাসাকাদজা আউট হওয়ার পর ক্রেইগ আরভিন(২), সলোমন মির(২১),ও সিকান্দার রাজা(৯) দ্রুত ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কার থিসারা পেরেরা এখন পর্যন্ত ৫ ওভারে ২০ রান দিয়ে একাই নিয়েছেন ৩ উইকেট এবং লক্ষণ সান্দাকান নিয়েছেন ১ উইকেট।
ইত্তেফাক/মোস্তাফিজ
