ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে মাত্র ৪৪ ওভারে ১৯৮ রানেই অলআউট হয়েছে জিম্বাবুয়ে। জয়ের লঙ্কানদের টার্গেট ১৯৯।
রবিবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিলো দুই উদ্বোধনী ব্যাটসম্যান হ্যামিলটন মাসাকাদজা ও সলোমন মির। প্রথম ৯ দশমিক ৫ ওভারে বিনা উইকেটে এই জুটি করেন ৪৪ রান। দলীয় ৪৪ রানে জিম্বাবুয়ে দলে প্রথম আঘাত হানে থিসারা পেরেরা। ব্যক্তিগত ২০ রানে মাসাকাদজাকে সাজঘরে ফেরান পেরেরা। মাসমাসাকাদজা আউট হওয়ার পর ক্রেইগ আরভিন(২), সলোমন মির(২১),ও সিকান্দার রাজা(৯) দ্রুত ফিরে গেলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। শেষপর্যন্ত ওয়ালার (২৪) ও ক্রেমারের (৩৪) কারণে ১৯৮ পর্যন্ত পৌঁছাতে পারে জিম্বাবুয়ে।
শ্রীলঙ্কার হয়ে পেরেরা ৪ টি , ফার্নান্দো ৩ টি ও সান্দাকান ২ টি উইকেট লাভ করেন।
ইত্তেফাক/ রেজা
