উ. কোরিয়ার প্রতিনিধি দল দ. কোরিয়ায় পৌঁছেছে

আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১৬:১০
উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল আগামী মাসে অনুষ্ঠেয় উইন্টার অলিম্পিক গেমসের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রস্তুতি ও ভেন্যু পরিদর্শনে রবিবার সিউলে পৌঁছেছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
 
গত চার বছরের মধ্যে এটাই সিউলে পিয়ংইয়ং কর্মকর্তাদের প্রথম সফর। টেলিভিশন ফুটেজে উত্তর কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড দল মোরানবংয়ের নেতা হিয়ন সং-উওলের নেতৃত্বে সাত সদস্যের দলটিকে বাসে করে সীমান্ত পার হয়ে সিউল ট্রেন স্টেশনে পৌঁছাতে দেখা গেছে। এএফপি।
 
ইত্তেফাক/সেতু