চাকরী জাতীয়করনের দাবীতে গৌরনদীতে অবস্থান কর্মসূচী

আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ২২:৫২

বরিশালের গৌরনদী উপজেলায় কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারের চাকরি জাতীয়করণের দাবিতে রবিবার সকালে দ্বিতীয় দিনের ন্যায় অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ অবস্থান কর্মসূচী পালিত হয়।

কর্মসূচীতে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি সুমন শিকদার। বক্তব্য রাখেন উপজেলা সিএইচসিপি এসোসিয়েশন উপদেষ্টা মোঃ সফিকুল ইসলাম ও রাশেদুল ইসলাম সংগীত।

বক্তারা বলেন, আগামী ১ ফেব্রুয়ারির মধ্যে কমিউনিটি ক্লিনিকে কর্মরত সিএইচসিপিদের চাকরী জাতীয়করনের দাবী মানা না হলে লাগাতার অবস্থান ও আমরণ অনশন কর্মসূচী পালন করা হবে।

ইত্তেফাক/নূহু