তামিম ইকবাল আউট হওয়ার পর হঠাৎ খেই হারিয়ে ফেলেছে বাংলাদেশ। শুরুতেই এনামুল হকের বিদায়ের পর সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে ১০৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দিয়েছিলেন তামিম। তৃতীয় উইকেটে তামিমের সঙ্গে ৩৫ রানের জুটি গড়েন মুশফিক।
দলীয় ১৪৭ রানে মুশফিক আউট হওয়ার পর খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। মাত্র ২৩ রানের মধ্যে আরও পাঁচ উইকেটের পতন ঘটে টাইগারদের। এ সময় আউট হয়েছেন মাহমুদউল্লাহ (২), তামিম, সাব্বির (৬), নাসির (২) ও মাশরাফি (০)।
তামিম ফিরে যাওয়ার অল্প সময়ের মধ্যেই ফিরেছেন ক্রেমারের বলে এলবিডব্লু হয়ে ফিরেছেন মাহমুদউল্লাহ। সাব্বির ও নাসিরকে তুলে নেন কাইল জার্ভিস।এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬ ওভারের খেলা শেষে স্কোর দাঁড়ায় ৮ উইকেটে ১৮৮ রান।
ইত্তেফাক/কেআই
