ছয় হাজারি ক্লাবের প্রথম বাংলাদেশি তামিম

আপডেট : ২৩ জানুয়ারি ২০১৮, ১৫:২৮
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন তামিম ইকবাল। এই মাইলফলক ছুঁতে আজ মঙ্গলবার তার প্রয়োজন ছিল ৬৬ রানের। সিরিজে টানা তৃতীয় হাফসেঞ্চুরি করে সেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে যান তিনি।
 
আজ ৬৬ রান করলেই প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৬ হাজার রান পূর্ণ হতো তামিমের। এদিন তিনি করেছেন ৭৬ রান। ১৭৫ ইনিংসে তামিম করলেন ৬ হাজার। ১২৩ ইনিংসে ৬ হাজার করে দ্রুততম ৬ হাজারের বিশ্বরেকর্ড হাশিম আমলার।
 
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে ৫১ রানে আউট হওয়া সাকিব আছেন তামিমের পরই। ওয়ানডেতে তার রান ৫ হাজার ২৩৫ রান নিয়ে। বাংলাদেশের হয়ে ৫ হাজার রান নেই আর কারও। ৪ হাজারও আছে কেবল আর মুশফিকুর রহিমের। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ শুরু করেন ৪ হাজার ৬৫২ রান নিয়ে।
 
ইত্তেফাক/কেআই