পাঁচবিবিতে সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ পরিবারে হস্তান্তর

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৪:১২

জয়পুরহাটের পাঁচবিবিতে শুক্রবারের সড়ক দুর্ঘটনায় নিহত ৮ জনের মারদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছে পুলিশ। আহতদের মধ্যে ১০ জনকে রংপুর ও বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর আহত ২০ জনের চিকিৎসা সেবায় তদারকি করছেন স্থানীয় জেলা প্রশাসন। নিহত পরিবার গুলোর জন্য সরকারের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। 

যাদের লাশ হস্তান্তর করা হলো:

জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার রতনপুর গ্রামের জাকিয়া সুলতানা (৬৫), পশ্চিম কড়িয়া গ্রামের ৭ মাস বয়সের শিশু হুমায়দা বেগম, উচনা গ্রামের জাহেরা বেগম (৫৫), কালাই উপজেলার মোলামগাড়ীহাট এলাকার কাদিরপুর গ্রামের হেনা (৩২), জয়পুরহাট নার্সিং ইন্সটিটিউটের প্রথম বর্ষের ছাত্রী শারমিন আকতার (১৯), রংপুরের পীরগঞ্জ উপজেলার রিপা মূর্ম (৩) এবং বগুড়ার শাজাহানপুর উপজেলার মা ফিরোজা বেগম (৪৫) ও ছেলে শিহাব (৮)। 

আরও পড়ুন: নিককে নিয়ে একি বললেন প্রিয়াঙ্কা !

এ ঘটনায় সাব ইন্সপেক্টর আমিনুর রহমান বাদী হয়ে ওই রাতে বাসের চালক, হেলপার, মালিক ও সুপারভাইজারকে আসামি করে মামলা দায়ের করেছেন। দুর্ঘটনার কারণ তদন্ত করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সোনিয়া বিনতে তাবিব, সদস্য অতিরিক্ত পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়। সাত কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে বলে জানান জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন।

ইত্তেফাক/অনি