ব্রিস্টল সিটিকে ৩-২ গোলে হারিয়ে লিগ কাপের ফাইনালে ওঠেছে ম্যানচেস্টার সিটি। এর ফলে স্প্যানিশ কোচ পেপ গার্দিওলার অধীনে এই প্রথম কোনো প্রতিযোগিতার ফাইনালে উঠলো দলটি। আগামী ২৫ ফেব্রুয়ারি ওয়েম্বলিতে ফাইনালে খেলবে ম্যানসিটি।
সেমিফাইনালের প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে ছিল সিটি। এরপর দ্বিতীয় লেগে এই জয়ের ফলে ৫-৩ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছে ম্যানসিটি। মঙ্গলবার রাতে দ্বিতীয় লেগে ম্যানসিটির হয়ে গোল করেন লেরয় সান, সার্জিও আগুয়েরো ও কেভিন ডি ব্রুইন।
ব্রিস্টল সিটির পক্ষ ৬৪ মিনিটে প্যাক ও শেষ দিকে ফ্লিন্ট একটি করে গোল শোধ করেন।
ইত্তেফাক/কেআই
