সেনাবাহিনী প্রধানের বাবার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ১৬:৫৭
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের বাবা শরিফুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
 
আজ বুধবার এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
 
ইত্তেফাক/কেকে