নওগাঁয় শহরে পৃথক অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত ১২টার দিকে শহরের মাছ বাজারের পাশে একটি বাড়ির দ্বিতীয় তলা এবং উপশেরপুর পেদাপাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এদের সকলের বাড়ি সদর উপজেলার বিভিন্নস্থানে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল আকতারের নির্দেশনায় সদর থানা পুলিশ গোপন সংবাদে ভিত্তিতে শহরের মাছ বাজারের পাশে একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। এসময় অনেকে পালিয়ে যায়। ওই বাড়ির দ্বিতীয় তলা থেকে জুয়া খেলার সময় ১৬জনকে আটক করা হয়।
অপরদিকে, শহরের উপশেরপুর পেদাপাড়া একটি বাড়িতে অভিযান চালিয়ে জয়পুরহাটের চার জুয়াড়িকে আটক করা হয়। এসময় এক লাখ ৫১ হাজার টাকা ও একটি মাইক্রোবাসসহ তাদের আটক করে পুলিশ।
নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, জুয়াড়িদের বিরুদ্ধে থানায় পৃথক দুইটি নিয়মিত মামলা হয়েছে। বুধবার বিকেলে তাদের নওগাঁ আদালতে পাঠানো হবে।
ইত্তেফাক/আরকেজি
