মঠবাড়িয়ায় ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া অভিযান চালিয়ে ছয় ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো হোটেল রাজমহল, ছগির এন্টার প্রাইজ, কাইয়ুম স্টোর, মরাব মিষ্টি, মুন্সি কমমেটিকস। পিরোজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের এ অভিযান অব্যাহত থাকবে।
ইত্তেফাক/আরকেজি
