গুজরাটে পাওয়া গেলো দৈত্যাকার ডাইনোসরের ডিম

আপডেট : ২৪ জানুয়ারি ২০১৮, ২১:১০
ভারতের গুজরাট রাজ্যের মহিষাগর জেলার মুভাড়া গ্রামে পাওয়া গেলো দৈত্যাকার মাংশাসী ডাইনোসরের ডিম। যেটা এখন গুজরাতের মহিষাগড়ের বালাসিনর এলাকা, সাড়ে ৬ কোটি বছর আগে ক্রেটাশিয়াস যুগে এই প্রজাতির ডাইনোসররা দাবিয়ে বেড়াত সেই বিস্তীর্ণ এলাকায়। ডিম পাড়ত। বালাসিনরের রাইওলি ছিল গোটা বিশ্বে ডাইনোসরদের ডিম পাড়ার বৃহত্তম ক্ষেত্রগুলির অন্যতম।
IMG0
সেই রাইওলি থেকেই ১০ কিলোমিটার দূরে মহিষাগড়ের মুভাড়া গ্রামে শনিবার মাটি খুঁড়তে গিয়ে ক্রেটাশিয়াস যুগের ডাইনোসরের দৈত্যাকার একটি প্রজাতির ডিমের সন্ধান মিলেছে। ডিমটি পাওয়া গেছে ভাঙা অবস্থায়। ওই প্রজাতির ডাইনোসরের নাম- ‘রাজাসরাস নর্ম্যাডেন্সিস’। একটি বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে ডিমটির সন্ধান পান শ্রমিকরা। তারা সেটি তুলে দিয়েছেন স্থানীয় মামলাতদারের (মহকুমা স্তরের রাজস্ব আধিকারিক) হাতে। তিনি ওই ডিমটি দেবেন জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই) এর কাছে। 
IMG1
ডিমটি সত্যি সত্যিই ডাইনোসরের কি না, হলে তা ঠিক কোন সময়ের, জিএসআইয়ের গবেষণাগারেই তা পরখ করে দেখা হবে। ডাইনোসর বিশেষজ্ঞরা বলছেন, সাড়ে ৬ কোটি বছর আগে ওই প্রজাতির ডাইনোসরদের বিচরণ ক্ষেত্র ছিল মূলত, নর্মদা নদীর অববাহিকায়। ডিম পাড়ার জন্য তারা যেত দাক্ষিণাত্য (অধুনা মধ্য ও দক্ষিণ ভারত) আর গুজরাতের বিভিন্ন এলাকায়। টাইমস অব ইন্ডিয়া।
 
ইত্তেফাক/সেতু