কোয়ার্টার ফাইনালে কাল ভারতের মুখোমুখি বাংলাদেশ

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ১২:২৫
 
নিউজিল্যান্ডে চলমান অনূর্ধ-১৯ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা। আগামীকাল শুক্রবার ভোর ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। এ ম্যাচে জয়ী হয়ে সেমিফাইনাল খেলতে মরিয়া উভয় দলই।
 
নামিবিয়াকে ৮৭ রানে হারিয়ে এবারের যুব বিশ্বকাপে যাত্রা শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ জিততেও খুব বেশি বেগ পেতে হয়নি বাংলাদেশকে। কানাডাকে ৬৬ রানে হারিয়ে দেয় তারা।
 
তবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে হারে বাংলাদেশের যুবারা। এই হারে কোন ক্ষতি হয়নি তাদের। কারণ, ‘সি’ গ্রুপের রানার-আপ হয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট পেয়ে যায় বাংলাদেশ।
 
টুর্নামেন্টের এক নম্বর দল হওয়া থেকে তিনটি জয় দূরে দাঁড়িয়ে বাংলাদেশের যুবারা। কোয়ার্টার ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জয়ের দিকে এগিয়ে যেতে পিছপা করবে না পিনাক-আফিফরা।
 
টুর্নামেন্টের অন্য দু’টি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড-আফগানিস্তান।
 
ইত্তেফাক/মোস্তাফিজ