মানিকগঞ্জে নিখোঁজের ৫দিন পর সুপারভাইজারের লাশ উদ্ধার

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২০:৩১
 
নিখোঁজের ৫দিন পর মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাট এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে দেশ ট্রাভেলস পরিবহনের সুপারভাইজার মো. আরমান ভুইয়া রনি (২৮) মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রনি নরসিংদীর শিবপুর এলাকার আব্দুর রহমানের ছেলে।
 
শিবালয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, শনিবার রাতে ফেরিতে পার হয়ে আসার সময় রনিকে খুঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর নিহতের বাবা আব্দুর রহমান বুধবার শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি করেন। 
 
বৃহস্পতিবার দুপুরে পাটুরিয়া ৫নম্বর ঘাট এলাকায় নদীর পানিতে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ মৃতদেহটি উদ্ধারের পর দেশ ট্রেভেলসের কর্মচারীরা মৃতদেহটি তাদের সুপারভাইজার রনি বলে শনাক্ত করেন। ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/আরকেজি