২০১৪ সালের পর আবারো এমন লজ্জাজনক ব্যাটিং বাংলাদেশের

আপডেট : ২৫ জানুয়ারি ২০১৮, ২১:০৯
নিজেদের ইনিংসে মাত্র ৮২ রানে গুটিয়ে গিয়ে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে শ্রীলংকার কাছে ১০ উইকেটে লজ্জার হার মানে স্বাগতিক বাংলাদেশ। ব্যাটসম্যানদের ব্যর্থতায় এমন লজ্জাজনক হার বাংলাদেশের। ২০১৪ সালের আগস্টে সর্বশেষ এমন ব্যাটিং বিপর্যয় ঘটেছিলো বাংলাদেশের ইনিংসে।
 
২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৭০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৪৭ রান করেছিলো ওয়েস্ট ইন্ডিজ।
 
জবাবে ৭০ রানে গুটিয়ে ১৭৭ রানের বড় ব্যবধানে ম্যাচ হারে মুশফিকুর রহিমের নেতৃত্বাধীন বাংলাদেশ। ঐ ম্যাচে তামিম ইকবাল ছাড়া অন্য কোন ব্যাটসম্যানই দু’অংকে পৌছাতে পারেননি। ৫টি চারে ৫০ বলে ৩৭ রান করেছিলেন তামিম।
 
এবার আবারো লজ্জাজনক ব্যাটিং-এর দিন বাংলাদেশের দু’জন ব্যাটসম্যান দু’অংকের কোটা স্পর্শ করতে পারেন। মুশফিকুর রহিম ২৬ ও সাব্বির রহমান ১০ রান করে আউট হন। বাসস।