সরকারের বিভিন্ন প্রকল্পের চলমান কাজগুলো দ্রুত সম্পন্ন করার তাগিদ দিলেন বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল। বৃহস্পতিবার সকাল ১০টায় লক্ষ্মীপুরে জেলা পর্যায়ের সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী তাদেরকে এই নির্দেশ দেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুরউদ্দিন চৌধুরী নয়ন, সিভিল সার্জন মোস্তফা খালেদ আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামানসহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তারা।
পরে মন্ত্রী সরকারি কলেজে এক সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে যোগদান করেন। বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে নতুন মন্ত্রীকে প্রতিষ্ঠানের পক্ষে মানপত্র ও সম্মাননা স্বারক প্রদানসহ ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন কলেজর অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান।
ইত্তেফাক/আরকেজি
