রংপুরে ট্রাক চাপায় পুলিশ কনস্টেবল নিহত

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৭:৪৬

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুরে ট্রাক চাপায় এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। নিহতের নাম দ্বিজেন চন্দ্র। শনিবার দুপুরে এ দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মোয়াজ্জেম হোসেন।

আরও পড়ুনঃ প্রভাবশালী ধর্ষকের ভয়ে ধর্ষণের শিকার শিশুকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলো বাবা-মা

এসআই মোয়াজ্জেম হোসেন জানান, নিহত দ্বিজেন চন্দ্র বগুড়া সদর থানায় কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। তবে তিনি কোথা থেকে ফিরছিলেন তা জানা যায়নি। তার বাড়ির ঠিকানা এখনো পাওয়া যায়নি।

ইত্তেফাক/নূহু