বাংলাদেশিদের ‘হ্যাপি পহেলা বৈশাখ’ বললো যুক্তরাষ্ট্র

আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ১৭:৫৬

বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের (স্টেট ডিপার্টমেন্ট) এক বিবৃতিতে মার্কিন জনগণ ও সরকারের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, ‘আমরা চাই, সারা বিশ্বের সকল বাঙালির নববর্ষ উদযাপন আনন্দদায়ক হোক।’

বলা হয়, ‘দিনটি বাংলাভাষার সমৃদ্ধ ঐতিহ্য ও বাঙালিদের অবদান উদযাপন করার দিন। এটি বাংলাদেশ ও ভারতসহ সারা বিশ্বে পালিত হয়।’

পহেলা বৈশাখ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জনগণের ঐতিহাসিক বন্ধুত্বকে আরও দৃ্ঢ় করবে বলে আশা করে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ টানবাজারের সাহাপাড়ায় যৌতুকের বলি গৃহবধূ বৃষ্টি

সবশেষে ইংরেজি অক্ষরে লেখা হয়, ‘হ্যাপি পহেলা বৈশাখ!’

ইত্তেফাক/টিএস