১৫ বছরের ছোট তরুণকে বিয়ে করতে যা করলেন চীনা নারী

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ১৮:৪৬
 
বয়সে ১৫ বছরের ছোট এক তরুণকে বিয়ে করতে চান এক মহিলা। কিন্তু এতে মোটেই রাজি নন ওই তরুণের বাবা-মা। কাজেই অর্থের টোপ দিলেন ওই মহিলা। 
 
জানা গেছে, চীনের হাইনান প্রদেশের ওই ৩৮ বছরের মহিলা ২৩ বছরের তরুণকে বিয়ের জন্য পণ হিসেবে ৫০ লাখ ইউয়ান দিয়েছেন। এরপরই বিয়েতে মত দেন তরুণের বাবা-মা। গত ১০ জানুয়ারি কিয়োনঘাই শহরে চার হাত এক হয়েছে। ওই মহিলা শুধু তার স্বামীর তুলনায় ১৫ বছরের বড়ই নন। তার ১৪ বছরের এক সন্তানও রয়েছে। 
 
বিয়ের অনুষ্ঠানের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে একটি সংবাদমাধ্যম। ওই ভিডিওতে গাঢ় লাল রঙের স্পোর্টস কারে বরের সঙ্গে যাওয়ার সময় কনেকে দামী গয়নাপত্র পরে বৈভব প্রদর্শন করতে দেখা গেছে।
 
 
ইত্তেফাক/ইউবি