ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ২২:২৬

ঝালকাঠির নলছিটি উপজেলার খয়রাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত হয়েছে।

আজ শুক্রবার রাত ৮টায় নলছিটি থেকে বরিশাল যাবার পথে মোটরসাইকেলের সঙ্গে খয়রাবাদ সেতুর ওপরে বিপরিত দিক থেকে আসা মাহেন্দ্রর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তিন মোটরসাইকেল আরোহীর মধ্যে বরিশাল কলেজের ছাত্র রাহাত (২২) ও সাকিল (২২) ঘটনাস্থলে মারা যায়।

অপর শিক্ষার্থী হিরন (২৪)কে গুরুতর আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে।

বিষয়টি নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেন নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু