‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’

আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ১৫:০৬
 
 
শিক্ষা নিয়ে গড়বো দেশ শেখ হাসিনার বাংলাদেশ। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তাই শিক্ষা ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। একমাত্র শিক্ষিত জাতিই পারে দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে।
 
আজ রবিবার দুপুরে যশোরের চৌগাছার গরীরপুর আদর্শ বিদ্যাপীঠ মাধ্যমিক বিদ্যালয়ে মা সমাবেশ, নবীন বরণ ও বিদায় অনুষ্ঠানে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চৌগাছা- ঝিকরগাছার সংসদ সদস্য অ্যাড. মনিরুল ইসলাম মনির এ সব কথা বলেন।
 
অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও চৌগাছা প্রেসক্লাবের সেক্রেটারি জিয়াউর রহমান রিন্টুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাজান কবির, চৌগাছা মৃধাপাড়া মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ড. মোস্তানিচুর রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান আকলিমা খাতুন লাকি,কান্দি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম প্রমুখ।
 
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একমাত্র প্রধান মন্ত্রী শেখ হাসিনা তাঁর তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে শিক্ষা ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটিয়েছে। বছরের শুরু থেকে লক্ষ লক্ষ শিক্ষার্থীরা বিনামূল্যে বই পাচ্ছে যা কোন সরকার বছরের শুরুতে পারেনি। এখন শিক্ষার্থীদের মাঝে বই উৎসব হয়। প্রাথমিক থেকে ডিগ্রী পর্যন্ত মেয়েরা বিনা বেতনে লেখাপড়া করার সুযোগ পাচ্ছে। আবার উপবৃত্তিও পাচ্ছে। আওয়ামীলীগ সরকার দেশে মানসম্মত শিক্ষা বজায় রাখতে রাতদিন কাজ করে যাচ্ছে।
 
তিনি বিদায়ী (এসএসসি পরীক্ষার্থী) এবং নবীন ছাত্র-ছাত্রীর উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের দেশের কর্ণধার হবে। মায়েদের উদ্দেশ্যে নারী শিক্ষার গুরুত্ব বোঝাতে তিনি ‘নেপোলিয়ন বোনা পাটের’ সেই সেরা উক্তি “ আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদের শিক্ষিত জাতি উপহার দিব” উল্লেখ করেন। একমাত্র মায়েরা পারেন সন্তানকে সুন্দর ও চরিত্রবান করে গড়ে তুলতে।
 
তিনি বলেন, উন্নত জাতি গড়তে শিক্ষার কোন বিকল্প নেই। আর উন্নত জাতি গড়তে হলে ঘরে ঘরে নারীদের শিক্ষিত করে তুলতে হবে। এই প্রত্যয় নিয়ে আমাদের সামনে এগিয়ে যেতে হবে। তিনি আরো বলেন দেশ গড়তে শেখ হাসিনার কোন বিকল্প নেই। তাই আগামীতে শিক্ষার এই সুযোগ সুবিধার ধারাবাহিকতা রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
 
ইত্তেফাক/মোস্তাফিজ