ট্রাম্পের সঙ্গে ‘অবৈধ’ সম্পর্ককে গুজব বললেন নিক্কি হ্যালি

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ০৯:৪১
 
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার ‘অবৈধ’ সম্পর্কের যে তথ্য বেরিয়েছে তা সম্পূর্ণ গুজব ও মিথ্যা। একজন নারী হিসেবে আমাকে ছোট করতেই এমন তথ্য ছড়ানো হচ্ছে। সম্প্রতি প্রকাশিত সাংবাদিক মাইকেল উলফের ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইয়ে দাবি করা হয়, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একাকী সময় কাটিয়েছিলেন নিক্কি হ্যালি। খবর সিএনএনের
 
মার্কিন মিডিয়া পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যালি বলেন, এটা কোনোভাবেই সত্য নয়। কিন্তু এটা একটা বড় ইস্যু হয়ে গেছে। আমি আমার জীবনে সবসময় বিশ্বাস করেছি যে, আপনি যদি মনকে প্রশ্ন করেন, আপনার মত যদি শক্তিশালী হয়, আপনি যদি নিজের প্রতি বিশ্বাস রাখেন তাহলে খুব কম মানুষই গুজব বিশ্বাস করবে।
 
তবে এটা ঠিক একবার কোনো বিষয় ছড়িয়ে গেলে সেটা সত্য কিংবা মিথ্যা হলেও মানুষের মনে থাকে। মানুষকে নীচে নামিয়ে দেয়। সাউথ ক্যারোলিনার সাবেক ও প্রথম নারী গভর্নর হ্যালি বলেন, রাজনৈতিক জীবনে অনেক   গুজবের সম্মুখীন আমাকে হতে হয়েছে।
IMG0
 
তিনি বলেন, তারপরও এই ধরনের আক্রমণ তাকে তার কাজ থেকে বিরত রাখতে পারবে না বলে তিনি জানান। অভিযোগ আছে, এয়ার ফোর্স ওয়ানে একবার ট্রাম্পের সঙ্গে একান্তে সময় কাটিয়েছিলেন হ্যালি। তবে তিনি জানান, তিনি জীবনে একবার ট্রাম্পের সঙ্গে এয়ার ফোর্স ওয়ানে সময় কাটিয়েছেন, তখন সেখানে আরো অনেকে উপস্থিত ছিলেন।
 
ইত্তেফাক/মোস্তাফিজ