বাংলাদেশ, শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের মধ্যে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি হয়েছেন চ্যাম্পিয়ন শ্রীলংঙ্কা দলের অলরাউন্ডার থিসারা পেরেরা। ৫ ম্যাচে ১৯৪ রানের বিনিময়ে ১১ উইকেট শিকার করেন তিনি। ব্যাট হাতে টুর্নামেন্টে ১৩৪ রান করেন তিনি। তাই ব্যাটিং-বোলিং-এ দুর্দান্ত পারফরমেন্সের জন্য টুর্নামেন্ট সেরার পুরস্কার জিতেন পেরেরা।
এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশের রুবেল হোসেন ও সাকিব আল হাসান। ৯টি করে উইকেট শিকার করেছেন তারা। রুবেল ১০৮ রান ও সাকিব ১৫৪ রান খরচায় ৯টি করে উইকেট নেন। ৭ উইকেট নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ৫ ম্যাচে ১০৮ রান খরচ করে ৭ উইকেট ঝুলিতে ভরেন ফিজ।
ত্রিদেশীয় সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারি পাঁচ বোলার
খেলোয়াড় ম্যাচ ইনিংস ওভার রান উইকেট সেরা বোলিং
থিসারা পেরেরা (শ্রীলঙ্কা) ৫ ৫ ৪০.০ ১৯৪ ১১ ৪/৩৩
রুবেল হোসেন (বাংলাদেশ) ৫ ৪ ২৫.২ ১০৮ ৯ ৪/৪৬
সাকিব আল হাসান (বাংলাদেশ) ৫ ৫ ৩৩.০ ১৫৪ ৯ ৩/৩৪
মুস্তাফিজুর রহমান (বাংলাদেশ) ৫ ৫ ৩৩.২ ১০৮ ৭ ২/১৬
তেন্ডাই চাতারা (জিম্বাবুয়ে) ৪ ৪ ২৮.০ ১৩২ ৬ ৪/৩৩
ইত্তেফাক/কেআই
