পদ্মশ্রী ফিরিয়ে দিলেন সিদ্ধেশ্বর স্বামী

আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ১৬:৪০
 
এ বছর পদ্মশ্রী সম্মান প্রাপকদের তালিকায় নাম ছিল সন্ন্যাসী সিদ্ধেশ্বর স্বামীর। কিন্তু সম্মান গ্রহণে অপারগতা দেখিয়ে তা প্রত্যাখ্যান করেছেন সিদ্ধেশ্বর স্বামী। কর্নাটকের বিজয়পুরের এই সাধক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়ে এ কথা জানিয়েছেন। 
 
সিদ্ধেশ্বর স্বামী চিঠিতে লিখেছেন, ‘যেহেতু আমি আধ্যাত্মিক সন্ধানকে জীবনের পথ হিসেবে বেছে নিয়েছি, তাই আমার কোনো উপাধির প্রয়োজন নেই। আমি উপাধি চাই না, আমি একজন সন্ন্যাসী।’ 
 
এর আগে এক সাক্ষাৎকারে এই সন্ন্যাসী জানান, বহু মানুষ আছেন, যারা এ ধরনের পুরস্কার পেলে সম্মানিত হবেন। তার এমন কোন সম্মান প্রয়োজন নেই।
 
ইত্তেফাক/ইউবি