দৈনিক সমকালের মুস্তাফিজ রনিকে সভাপতি ও দৈনিক মানবজমিনের জহিরুল ইসলাম জাহিদকে সাধারণ সম্পাদক করে রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির মেয়াদ এক বছর। শনিবার সন্ধ্যায় সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় নতুন এ কমিটি ঘোষণা করেন সংগঠনের উপদেষ্টা মাহবুব আলম। রবিবার সকালে সংগঠনের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
